রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এবার দাম্মাম বিমানবন্দরের কাছে প্রজেক্টাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ এএম

শেয়ার করুন:

এবার দাম্মাম বিমানবন্দরের কাছে প্রজেক্টাইল

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্রজেক্টাইল পড়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী সামরিক জোট।

জোটের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় বস্তুটি এসে পড়ে। তবে এতে কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে, সৌদি রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে আহত হওয়ার তথ্যও সামনে আসে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে আঘাত হানে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়।

ঘটনার পর বিমানবন্দরের কয়েকটি এলাকা থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যেতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রিয়াদ বিমানবন্দরকে ঘিরে চলমান হামলার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনাও চ্যালেঞ্জের মুখে পড়েছে। রিয়াদকে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে চান তিনি। হামলার কারণে আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনগুলোও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর