শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

‘আমি শয়তান নই’: কঙ্কর নিক্ষেপের সময় হাজির রসিক মন্তব্য ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

‘আমি শয়তান নই’: কঙ্কর নিক্ষেপের সময় হাজির রসিক মন্তব্য ভাইরাল
জের সময় মুসল্লিরা প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন, ২৮ মে ২০২৬। ছবি: এএফপি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে মিনায় ঘটে যাওয়া একটি হালকা রসিকতাপূর্ণ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিনায় জামারাতে কঙ্কর নিক্ষেপের সময় এক নারী হাজির ছোড়া কঙ্কর ভুলবশত সামনে হাঁটা এক এশীয় হাজির গায়ে গিয়ে লাগে। এরপর তিনি মাথা সরিয়ে মজার ছলে বলেন, ‘আমি তো শয়তান নই!’


বিজ্ঞাপন


ঘটনাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে হজের কষ্টকর পরিবেশের মধ্যেও এক মানবিক ও হাস্যরসাত্মক মুহূর্ত হিসেবে দেখছেন। এ বছর মক্কা ও মিনায় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

image

হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতাগুলোর একটি হলো ‘রমি জামারাত’ বা প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ। মিনায় অবস্থিত নির্দিষ্ট তিনটি জামারাতে হাজিরা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করেন।

ইসলামি বর্ণনা অনুযায়ী, হজরত ইবরাহিম (আ.)-কে আল্লাহর নির্দেশ পালন থেকে বিরত রাখতে শয়তান চেষ্টা করেছিল। তখন তিনি তিন স্থানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই ঘটনার স্মরণেই হজের এ আনুষ্ঠানিকতা পালিত হয়। রমি জামারাত শেষে হাজিরা মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ আদায় করেন।


বিজ্ঞাপন


সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস জানিয়েছে, এ বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজ পালন করেছেন। এর মধ্যে বিদেশ থেকে এসেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজির সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

মোট হাজিদের মধ্যে পুরুষ ছিলেন ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন। বিদেশি হাজিদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন আকাশপথে, ৫৪ হাজার ৪২৯ জন স্থলপথে এবং ৬ হাজার ৪৯৭ জন সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশ করেন।

সূত্র: খালিজ টাইমস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর