বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান

বিদেশের মাটিতে ভারতের জয়। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের মঞ্চে বাজিমাত করার পর এবার দেশটিকে অস্কার এনে দিল ‘আরআরআর’। অতিমারী উত্তরপর্বে যে সিনেমা আন্তর্জাতিক সিনেময়দানে ভারতের বিনোদুনিয়ার মোড় ঘুরিয়েছে, এবার সেই ছবির ঝুলিতে অস্কার। বিরাট জয়। আবারও এসএস রাজামৌলির মুকুটে নতুন পালক।

৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল সিনেমাটির ‘নাটু নাটু’ গান। সোমবার সকালে যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত গোটা ভারত। এই গানেরর সংগীত পরিচালনা করেছেন এমএম কিরাবাণী। এ দিন অস্কারের মঞ্চে আনন্দে রাজামৌলির জন্য দু-কলি গাইতেও দেখা গেল তাকে। আর পশ্চিমা আঙিনাতেও যে ভারতীয় গান ‘নাটু নাটু’ এত ঝড় তুলে দিয়েছে, সেই গানের দুই গায়ক রাহুল সিপলগঞ্জ ও কলা ভৈরব।

যাদেরকে টেক্কা দিয়ে সেরা মৌলিক গানের পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘নাটু নাটু, সেই তালিকাতে ছিল রিহানা, লেডি গাগাদের মতো তাবড় নামও।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর