বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

অস্কার জিতল ভারতের তথ্যচিত্র

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

অস্কার জিতল ভারতের তথ্যচিত্র

বাংলাদেশ সময় আজ সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৫তম অস্কারের জমকালো আসর। এবার স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্রের জন্য অস্কার জিতেছে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’। এটি প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা আর পরিচালনার দায়িত্বে ছিলেন কার্তিকি গনসালভেস।  

অস্কার জেতার পর টুইটারে গুনীত লিখেছেন, আমরা ভারতীয় হিসেবে অস্কার জিতেছে। দুই নারীর হাত ধরেই এই সফলতা এসেছে।

Elephent

তথ্যচিত্রে দক্ষিণ ভারতের বন্য প্রাণীর প্রতি ভালোবাসা ও বন্য পশুর সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ক্ষুদ্র জাতিসত্তার এক দম্পতি একটি অনাথ হাতিকে পাওয়ার পর তার যত্ন নেয়; তাকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখাসহ সব দায়িত্ব পালন করে। একসময় হাতির মায়ার বন্ধনে জড়িয়ে যায় তারা।

তথ্যচিত্র বিভাগে এবারই প্রথমবারের মতো একসঙ্গে দুটি তথ্যচিত্র মনোনয়ন পেয়েছিল ভারত থেকে; এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ মনোনয়ন পেলেও চূড়ান্ত আসরে কোনো পুরস্কার পায়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর