টেলিভিশনে চলছে বিতর্কিত রিয়েলিটি শো বিগ বসের ১৬তম আসর। এরইমধ্যে জমে উঠেছে এটি। প্রতিযোগীরা প্রতিদিন নানা কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিচ্ছেন। তবে এই শো মূলত সালমান খানের জন্য বেশি মানুষ দেখেন। তার কারণে এর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ।
যারা কেবল সালমান খানের জন্য বিগ বস দেখেন তাদের জন্য খারাপ খবর। আগামীতে আর এই অনুষ্ঠানটি সঞ্চলনা করতে দেখা যাবে না বলিউড ভাইজানকে। তার বদলে নতুন কেউ উপস্থাপনা করবেন। হয়ত করণ জোহরকেই দেখা যেতে পারে সালমানের জায়গায়। এমনটাই গুঞ্জন বি-টাউনে।
বিজ্ঞাপন
এখন প্রশ্ন হলো এতদিন ধরে বিগ বসকে নিজের কাঁধে টেনে নিয়ে গেলেও হঠাৎ কেন সরে দাঁড়াচ্ছেন? প্রশ্নের উত্তরে সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, কয়েকমাস আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সালমান। তখনও সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন করণ জোহর। এখানেই শেষ নয়, বিগ বস ওটিটির প্রথম সিজনও সঞ্চালনা করেছিলেন তিনি। সঞ্চালক হিসেবে সাফল্য আগেই পেয়েছেন এই প্রযোজক। তার শো ‘কফি উইথ করণ’ও বেশ হিট।
এ সম্পর্কিত আরও খবর
সালমান খান কোন ধর্মের অনুসারী
যেসব কারণে আজও অবিবাহিত সালমান খান
বলিউডের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সালমান খান
শুরু থেকেই এই সিজনকে নিয়ে চলছে বিতর্ক। এবার প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে সাজিদ খানকে। সেই সাজিদ খান, যার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন বহু অভিনেত্রী। এ ছাড়াও টিনা দত্ত ও সৃজিতা দে’র টক্করও বেশ জমে উঠেছিল।
সে যাই হোক, একদিকে যখন সালমানের বিগ বস ছাড়া নিয়ে চলছে জোর আলোচনা তখন এ নিয়ে কার্যত নীরব সালমান। বরং তিনি ব্যস্ত ছবি নিয়ে। এই বছর বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে তার। অন্যদিকে তার ও পূজা হেগড়ের ‘প্রেম’ নিয়েও চলছে জোর আলোচনা।
বিজ্ঞাপন
/আরএসও




