বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

যেসব কারণে আজও অবিবাহিত সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১১:১০ এএম

শেয়ার করুন:

যেসব কারণে আজও অবিবাহিত সালমান খান
বলিউড ভাইজান সালমান খান । ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গেয়েছিলেন, “প্রেম একবারই এসেছিল নিরবে আমারই এ দুয়ার প্রান্তে…।” কিন্তু বলিউড ভাইজান সালমান খানের দুয়ারে প্রেম একবার আসেনি। বরং তার জীবনে প্রেম এসেছে একাধিকবার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস বলেছিলেন, “একজন মানুষ জীবনে একই সময়ে একাধিক ব্যক্তির প্রেমে পড়তে পারেন।” 

সালমান যেন গাব্রিয়েলের এই কথার প্রতিভূ। জীবনের ৫৬ বছর পেরিয়ে গেলেও তিনি এখনো বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। সালমানের এই চিরকুমার জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ঘুরেফিরে সবার একই প্রশ্ন— ভাইজান কেন বিয়ে করছেন না? তবে সালমান কখনও অবিবাহিত থাকার কারণ সম্পর্কে গ্রহণযোগ্য কোনো উত্তর দেননি। ভারতীয় গণমাধ্যমগুলোকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য দিয়েছেন।


বিজ্ঞাপন


Salman
একটা সময় ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান সালমান। যদিও পরে সেই প্রেম ভেঙে যায় । ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে এক টিভি অনুষ্ঠানে সালমান জানিয়েছিলেন, টাকার অভাবে নাকি তিনি বিয়ে করতে পারছেন না! সালমানের ভাষ্য ছিল, “আমার বাবা মাত্র এক শ ৮০ রুপি খরচ করে বিয়ে করেছেন। কিন্তু এখন বিয়ে বড্ড ব্যয়বহুল এক বিষয়। তবে আগে ভারতে এত ব্যয়বহুল বিয়ে হত না। পরিচালক সুরজ বারজাতিয়ার ‘হাম আপকে হ্যায় কৌন?’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমায় বিয়ের আয়োজন জমকালো দেখোনোর কারণে সেটার অনুকরণে ভারতীয়রা নিজের বিয়ের আয়োজনে এত খরচ করতে চান। বিয়ের এত খরচ বহন করা সম্ভব নয়। তাই আমি সিঙ্গেল।”

মজার বিষয় হলো, সুরজ বারজাতিয়া ওই দুই সিনেমার নায়ক ছিলেন সালমান নিজেই। তবে তিনি যে এসব কথা মজার ছলে বলেছেন, সেটা দর্শক ঠিকই বুঝতে পেরেছেন।

 

আবার এ-ও শোনা যায়, অভিনেত্রী রেখাকে ভালোবেসে আজও বিয়ে করেননি সালমান। জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর অষ্টম আসরে সালমান খান জানিয়েছিলেন, অভিনেত্রী রেখার জন্য তিনি বিয়ে করেননি।

সেই পর্বে সালমান জানিয়েছিলেন, তিনি ও রেখা দুজনেই মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় থাকতেন। কিশোর বয়সে সকাল সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে রেখাকে দেখার জন্য হাঁটতে যেতেন। সেই সময়ে রেখা যোগব্যায়ামের ক্লাসে যেতেন। তার সঙ্গে যোগ দিতেন সালমানও।

Salman Katrina
ক্যাটরিনার সঙ্গেও প্রেম ছিল সালমানের। এই প্রেমও টেকেনি তার । ছবি: সংগৃহীত 

সালমানের কথায়, “যোগব্যায়ামে আমার আগ্রহ না থাকলেও আমি সেখানে যোগ দিয়েছিলাম রেখা সেখানে ছিলেন বলে। সকালে হাঁটার সময় আমি তাকে অনুসরণ করতাম। একদিন বাড়ি ফিরে আমি বলেছিলাম, বড় হওয়ার পরে আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই। তবে তখন রেখা জানতেন যে, আমি তার প্রেমে পড়েছিলাম।”

তবে সালামান বরাবরই নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করে আসছিলেন। যদিও ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তার ভাই আরবাজ খান নিজের ভাইয়ের গোমর ফাঁস করে দেন। তিনি জানিয়েছিলেন, শারীরিক সম্পর্ক না করে এক মাসও থাকতে পারেন না সালমান খান।

আরএসও/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর