বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

তুরস্কে কী করছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

তুরস্কে কী করছেন নুসরাত ফারিয়া

বেশ ব্যস্ত নায়িকা নুসরাত ফারিয়া। আজ এ সিনেমা শুটিং, কাল ও সিনেমার প্রচারণা। এসব নিয়ে দম ফেলার ফুসরত নেই তার। তবে এই ব্যস্ততা থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন এ নায়িকা। অবসর কাটাতে উড়াল দিয়েছেন তুরস্কে। ১৮ অক্টোবর দেশটিতে যান তিনি।

তুরস্কে নিজের মতো করে সময় কাটাচ্ছেন ফারিয়া। এমনভাবে ঘুরে বেড়াচ্ছেন, দেখে মনে হবে তিনি সেখানকার স্থানীয়। তার কথায়ও বোঝা গেল এমনটা।


বিজ্ঞাপন


ফারিয়া বলেন, “আমার কাজিনরা থাকে এখানে। আমি ওদের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। সর্বশেষ তিন-চার মাস ‘ভয়’ ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি, বিজ্ঞাপনের শুটিংসহ আরও নানান ব্যস্ততার মধ্যে কেটেছে। সপ্তাহখানেকের ছুটি পেয়েই এখানে ঘুরতে চলে এসেছি। এ নিয়ে দ্বিতীয়বার আমি তুর্কিতে এসেছি। মজার বিষয় হলো কাজিনরা থাকায় এখানে নিজেকে একদমই পর্যটক মনে হচ্ছে না। স্থানীয়দের মতো ঘুরে বেড়াচ্ছি। যা আমি খুব উপভোগও করছি।”

এদিকে দেশে ফিরে থাইল্যান্ডের বিমান ধরবেন নুসরাত ফারিয়া। সেখান শুরু হবে টলিউডের সিনেমা ‘বিবাহ অভিযান-টু’ সিনেমার শুটিং। এটি পরিচালনা করবেন সৌমিক হালদার।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর