বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

শিক্ষিকার চরিত্রে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

শিক্ষিকার চরিত্রে নুসরাত ফারিয়া

কলকাতার ‘ভয়’ শিরোনামের একটি ছবির কাজ শেষ করলেন নুসরাত ফারিয়া। এই ছবিতে তার নায়ক অঙ্কুশ। তৃতীয়বারের মতো তার সঙ্গে জুটি বাঁধলেন এপার বাংলার এ জনপ্রিয় নায়িকা।

মূলত, ২০১৯ সালে শুরু হয় সিনেমাটির কাজ। পরে করোনা চলে আসায় থমকে যায় কাজ। তিন বছর বিরতির পর চলতি মাসে সিনেমাটির দৃশ্যধারণের কাজ পুনরায় শুরু হয়। শুটিং শেষ হলেও এখনও বাকি ডাবিং।


বিজ্ঞাপন


সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, “অঙ্কুশের সঙ্গে আমার জুটি দর্শকের খুব পছন্দ। আমার ক্যারিয়ার শুরু তার সঙ্গে। ‘আশিকী’ ও ‘বিবাহ অভিযান’ সিনেমার মতো ভালো সিনেমা হবে ‘ভয়’। এই ছবির গল্প আলাদা। কাজটা উপভোগ করেছি।”

নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘ছবিতে একজন সাধারণ বাঙালি মেয়ে হিসেবে দেখা যাবে। আমি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছি। অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তার ছোট বোন বুদ্ধিপ্রতিবন্ধী, মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে পড়াই আমি।’

এদিকে সিনেমাটি মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, আগামী মাসে ডাবিং শেষে মুক্তির তারিখ চূড়ান্ত হবে। ততদিন পর্যন্ত ফারিয়া-অঙ্কুশের রসায়ন দেখার জন্য অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর