বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নুসরাত ফারিয়ার পোশাকে শোভা পেল সুন্দরবন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

নুসরাত ফারিয়ার পোশাকে শোভা পেল  সুন্দরবন

দুই বাংলায় অভিনয়ের সুবাস ছড়িয়ে চলেছেন নুসরাত ফারিয়া। বাহ্যিক সৌন্দর্যের মতোই মুগ্ধ করে তার চিন্তাধারা। এবার নিজেকে উপস্থাপনেও রাখলেন বুদ্ধিদীপ্ত ভিন্নতার ছাপ। পোশাকে তুলে ধরলেন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন।

গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অফ হোয়াইট রঙের একটি গাউন পরে আসেন এই তারকা। এতে সুন্দরবনের বাঘ, হরিণ, পাখি, ম্যানগ্রোভ ও নানান রকম বৃক্ষরাজি আঁকা ছিল। সবমিলিয়ে বলা যায়, গোটা সুন্দরবন যেন শোভা পাচ্ছিল তার দীর্ঘ পোশাকটিতে।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পোশাক পরে তোলা ছবি প্রকাশ করেছেন ফারিয়া। সেখানেও হয়েছেন প্রশংসিত। অধিকাংশ নেটিজেন পোশাকটিকে দৃষ্টিনন্দন বলে প্রশংসা করেছেন।

নুসরাত ছাড়াও প্রিমিয়ারে ছিলেন ছবিটির অন্যান্য অভিনয়শিল্পীরা। উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। চলচ্চিত্রটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

র‍্যাবের একটি দুঃসাহসিক অভিযান নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। সুন্দরবনকে দুস্যমুক্ত করার অভিযান এটি। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে চলচ্চিত্রটি।

‘অপারেশন সুন্দরবন’ নির্মাণ করেছেন দীপংকর দীপন। নুসরাত ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, রোশান, খায়রুল আলম টিপু প্রমুখ।


বিজ্ঞাপন


আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর