বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নতুন রসায়নে ফ্রেমবন্দি ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

নতুন রসায়নে ফ্রেমবন্দি ফারিয়া
নুসরাত ফারিয়া । ছবি: ফেসবুক

যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকের কাছে নিজেকে চিনিয়েছিলেন নুসরাত ফারিয়া। পেয়েছিলেন জনপ্রিয়তাও। সেই জনপ্রিয়তার কাঁধে ভর করে পরে বেশ কয়েকটি ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি টলিউডের একক প্রযোজিত সিনেমায়ও দেখা গেছে তাকে।

সেই ধারাবাহিকতায় এবার আরও একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় শুরু করলেন ফারিয়া। ছবির নাম ‘রকস্টার’। এতে তিনি জুটি বেঁধেছেন যশ দাশগুপ্তর সঙ্গে। এটিই এই জুটির প্রথম সিনেমা। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ।


বিজ্ঞাপন


Yash Faria
ফটোশুটে নুসরাত ফারিয়া ও যশ । ছবি: সংগৃহীত

গেল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ছবির শুটিং শুরু হয়। তবে প্রথম দিন শুটিংয়ে অংশ নেননি ফারিয়া। তিনি যোগ দেন পরের দিন। অংশ নেন বিশেষ ফটোশুটেও।    

ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। আর কলকাতার প্রযোজক অরিন্দম দাস। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। বাংলার পাশাপাশি এটির হিন্দি সংস্করণও হবে। বাংলাদেশে তো মুক্তি পাবেই, পুরো ভারতে ছবিটি মুক্তি দেওয়া হবে।’

Faria
নুসরাত ফারিয়া ও যশ দাশগুপ্ত । ছবি: সংগৃহীত

এই সিনেমার শুটিং শেষ করে ফারিয়া সেখানকার ‘ওয়েডিং বেলস’ নামে আরও একটি সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়বেন। ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। এছাড়া ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান-২’ ছবিতেও দেখা যাবে তাকে। সব মিলিয়ে ফারিয়া এখন টলিউডের ঘরের মেয়ে হয়ে গেছেন বলা যায়। 

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর