বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

৬০০ কোটি আয়ের পথে রজনীকান্তের ‘জেলার ২’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম

শেয়ার করুন:

৬০০ কোটি আয়ের পথে রজনীকান্তের ‘জেলার ২’

মুক্তির সাত দিনের মাথায় বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘জেলার ২’। গত বুধবার সিনেমার আয়ে ধস নেমেছে। ট্রেড অ্যানালিস্ট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটি নেট আয় করেছে ২৮ কোটি ১৫ লাখ রুপি, যা আগের দিন মঙ্গলবার ছিল ৪৬ কোটি ৮০ লাখ রুপি। অথৎ ষষ্ঠ দিনের তুলনায় এদিন আয় কমেছে প্রায় ৪০ শতাংশ।

বক্স অফিসে  কিছুটা ভাটা পড়লেও ৬০০ কোটি আয়ের পথে সিনেমাটি। বর্তমানে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৪৫ লাখ রুপি। ৬০০ কোটি টাকার ক্লাবে নাম লেখাতে ছবিটির প্রয়োজন আর মাত্র ১৭ কোটি ৫৫ লাখ রুপি। প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারলে ৮ম দিনের আয় দিয়ে ছবিটি ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে সংশ্লিষ্টদের আশা। ইতোমধ্যে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি ২০ লাখ রুপি এবং গ্রস আয় ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি।

বুধবার আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৭ কোটি রুপি গ্রস আয় করেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট সংগ্রহ ২১১ কোটি রুপি।

এদিন তামিল সংস্করণ দেখতে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। তামিল সংস্করণ থেকে ১৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় এসেছে। এছাড়া তেলেগু সংস্করণে ৬ কোটি রুপি, হিন্দি সংস্করণে ৩ কোটি রুপি এবং কন্নড় সংস্করণে ৬৫ লাখ রুপি আয় হয়েছে। সব মিলিয়ে প্রথম সাত দিনে ছবিটির ভারতে মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৩১৭ কোটি ২০ লাখ রুপি।

কানাডায় আটকে গেল রজনীকান্তের ‘জেলার ২’

নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করেছেন। ছবিটিতে শিব রাজকুমার, হৃতিক রোশন, রাম্যা কৃষ্ণান, বিদ্যা বালান, এস জে সূর্য এবং মোহনলালের মতো জনপ্রিয় অভিনেতাদের উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর