রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

আমার শরীরে যেন আর কখনও ক্যানসার বাসা বাঁধতে না পারে: সামিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

আমার শরীরে যেন আর কখনও ক্যানসার বাসা বাঁধতে না পারে: সামিয়া

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করেছিলেন। সম্প্রতি তার শরীরে আবারও ক্যানসার ধরা পড়ে। আজ তৃতীয় কেমো শেষে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি।

পোস্টে সামিয়া লিখেছেন, ‘আজ আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে। তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা— আমার শরীরে যেন আর কখনও ক্যানসার বাসা বাঁধতে না পারে। ইনশাআল্লাহ।’

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্রিনিং করান। রোগ দ্রুত শনাক্ত করতে পারলে জীবন রক্ষaya বড় ভূমিকা রাখতে পারে।’ 

অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‘নিজের যত্ন নিন, সচেতন থাকুন—কারণ সচেতনতাই নিজের প্রতি ভালোবাসা। সচেতন থাকুন। আশাবাদী থাকুন। ধন্য থাকুন। ইতিবাচক থাকুন।’

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর