বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিদেশে অর্থ পাচার সন্দেহে আয়করের তল্লাশি, হাসপাতালে রাকুলের শ্বশুর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

বিদেশে অর্থ পাচার সন্দেহে আয়করের তল্লাশি, হাসপাতালে রাকুলের শ্বশুর 

গেল দুইদিন আগে বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং, তার শ্বশুর ও প্রযোজক ভাসু ভগনানি এবং প্যানোরামা স্টুডিওসের সঙ্গে যুক্ত ১২টি স্থানে তল্লাশি শুরু করে ভারতের আয়কর দফতর। চলচ্চিত্রে অর্থায়নের নামে বিদেশে অর্থ পাচার সন্দেহে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের কর্মকর্তারা। তাল্লাশির মাঝে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাকুলের শ্বশুরকে। ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য উঠে এসেছে। 

তবে তাঁর অসুস্থতার কারণ এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাঁর সঙ্গে যোগাযোগ করলে অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। বরং একা থাকতে চেয়েছেন। 

এর আগে ৪শ কোটি রুপির একটি কপিরাইট মামলা নিয়ে খবরের শিরোনামে ছিলেন বাসু ভগনানি। টিপস ইন্ডাস্ট্রিজ এবং পরিচালক ডেভিড ধাওয়ানের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলাটি দায়ের করেছিলেন তিনি।

বাসু ভগনানি ১৯৯৫ সালে পূজা এন্টারটেইনমেন্ট নামে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। গোবিন্দ অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে।

এরপর তিনি ‘হিরো নম্বর ওয়ান’, ‘বিবি নম্বর ওয়ান ’এবং ‘রেনহা হ্যায় তেরে দিল মে’-এর মতো বহু জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তাঁর প্রযোজিত সর্বশেষ ছবির মধ্যে রয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড় মিয়াঁ ছোটে মিয়াঁ’। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর