বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রিয় সঙ্গীকে হারালেন রাকুল প্রীত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৪০ এএম

শেয়ার করুন:

প্রিয় সঙ্গীকে হারালেন রাকুল প্রীত

বছরের শেষ দিকে এসে প্রিয় সারমেয়কে হারালেন রাকুল প্রীত সিং। ইনস্টগ্রামে পোস্টে নিজেই অনুরাগীদের এই দুঃখের খবর জানান এ অভিনেত্রী। চারপেয়ে সারমেয় ব্লসমকে নিয়ে একটি খোলা চিঠিও লিখেছেন তিনি।

রাকুল লিখেছেন, ‘ব্লসম, ১৬ বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলেন। অনেক আনন্দ আর ভালোবাসা দিয়েছ। তোমার সঙ্গে বেড়ে উঠেছি আমি। খুব মনে পড়বে তোমার কথা। একটা সুন্দর জীবন পেয়েছিলে তুমি। আমি খুশি যে তোমায় কষ্ট পেতে হয়নি। তোমার আত্মার শান্তি কামনা করি। যেখানেই থেকো ভালো থেকো।’

Rakul

এই লেখার সঙ্গে ব্লসম এবং তার কিছু লেন্সবন্দি মুহূর্ত প্রকাশ করেন নিয়েছেন রাকুল। অভিনেত্রীর অনুরাগীরা তাকে সমবেদনা জানিয়েছেন।

চলতি বছরে ‘ডক্টর জি, ‘থ্যাঙ্ক গড’-এর মতো ছবিতে দেখা গিয়েছে রাকুলকে। আপাতত তার হাতে একগুচ্ছ কাজ। ‘আয়লান’, ‘ইন্ডিয়ান-টু’ ও ‘ছাত্রিওয়ালি’র মতো ছবিতে অভিনয় করবেন তিনি।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর