মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

শেয়ার করুন:

প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

প্যারিস ফ্যাশন উইকে ফের একবার ফ্যাশনপ্রেমীদের তাক লাগিয়ে দিলেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। তাঁর রাজকীয় উপস্থিতি বিশ্বজুড়ে ফ্যাশন সমালোচকদের নজর কেড়েছে।

এদিনের ফ্যাশন শোতে ঐশ্বরিয়ার পরেছিলেন একটি কালো রঙের কর্সেটযুক্ত ভেলভেট ফিশটেল গাউন। তার সঙ্গে মানানসই একটি ক্রিস্টাল দিয়ে সাজানো কেপ এবং মাথায় হীরা খচিত একটি রাজকীয় টিয়ারা। হালকা ডিউ মেকআপ আর তাঁর সিগনেচার লাল লিপস্টিক লুকে মুগ্ধতা ছড়িয়েছে। র‍্যাম্পে তাঁর আত্মবিশ্বাসী হাঁটা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

image

অনুষ্ঠানের মূল পর্বের পাশাপাশি মহড়ার সময় ক্যামেরার ফ্রেমে বন্দি হন এই তারকা। সেখানে তাঁকে অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে খোশগল্প করতে দেখা যায়। এছাড়া দীর্ঘদিন পর সহকর্মী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে তাঁর পুনর্মিলন অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

উল্লেখ্য, এবারের প্যারিস ফ্যাশন উইকের নবম আসরে ল’রিয়াল প্যারিসের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় তারকারা অংশ নেন। ঐশ্বরিয়া ছাড়াও জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন মারি বোচেট, ভায়োলা ডেভিস, কারা ডেলিভিঞ্জ, জেন ফনডা, বেবে ভিও গ্র্যান্ডিস, লুমা গ্রোথ, কেন্ডাল জেনার, আজা নাওমি কিং এবং অ্যান্ডি ম্যাকডোয়েলের মতো বিশ্বখ্যাত তারকারা। নারীদের ক্ষমতায়ন এবং আত্মবিশ্বাসের থিমকে সামনে রেখে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর