ননদ-ভাবির সম্পর্কের তিক্ততা আদি যুগ থেকে যেন চলছে। এ নিয়ে ভাইয়ের কানে ননদদের মন্ত্রণা দেওয়ার প্রচলণও জানা সবার। একই কাজ করতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকন্যা শ্বেতা বচ্চনকে। প্রকাশ্যে অভিষেকের সামনে ঐশ্বরিয়া রাই বচ্চনের দোষ নিয়ে কথা বলেছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একবার পরিচালক-প্রযোজক করণ জোহরের শো কফি উইথ করণে হাজির হয়েছিলেন দুই ভাইবোন অভিষেক-শ্বেতা। সেখানেই ঐশ্বরিয়ার দোষ নিয়ে কথা বলেন বচ্চনকন্যা। জানতে চাওয়া হয়েছিল, তার দৃষ্টিতে রাই সুন্দরীর নেতিবাচক দিক কোনটি? ভাইয়ের পাশে বসেই শ্বেতা বলেন ফোন কল বা মেসেজের উত্তর দিতে খুব দেরি করেন ঐশ্বরিয়া।
তাই বলে যে প্রশংসা করেননি তা কিন্তু না। 'র্যাপিড-ফায়ার' রাউন্ডে ঐশ্বর্য সম্পর্কে শ্বেতাকে বেশ কিছু প্রশ্ন করেন করণ। সে সময় প্রশংসা করেন শ্বেতা। সেইসঙ্গে অপছন্দের প্রসঙ্গে বলেন, "ফোন কল ও মেসেজের উত্তর দিতে ঐশ্বরিয়ার অনেক সময় লেগে যায়। এই বিষয়টি আমার একদমই ভালো লাগে না। তবে সংসার সন্তান ক্যারিয়ার সামলাতে যেভাবে টাইম ম্যানেজমেন্টকে গুরুত্ব দেন সেটাকে সম্মান করি।"
এখানেই শেষ না। ওই অনুষ্ঠানে অভিনয়শিল্পী হিসেবে ঐশ্বরিয়ার চেয়ে অভিসেককে এগিয়ে রেখেছিলেন শ্বেতা। সফল অভিনেতা হিসেবে কাকে বেছে নেবেন? করণের এ প্রশ্নের জবাবে অভিষেকের নাম নেন তিনি।
বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের টানাপড়েনের গুঞ্জন পুরনো। ননদের পাশাপাশি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গেও নাকি তার ঠোকাঠুকির সম্পর্ক। এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জুনিয়র বচ্চনকেও। তবে কখনও মুখ খোলেননি তিনি।
আরআর




