সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

শিল্প কোনো পাপ নয়— পপি ইস্যুর মাঝেই সরব প্রভা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

শিল্প কোনো পাপ নয়— পপি ইস্যুর মাঝেই সরব প্রভা 

দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে প্রায়ই বিভিন্ন মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। আল্লাহ-খোদার নাম নিতে চান। যতটা পাপ কামিয়েছেন, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চান।

এ মন্তব্যের জেরে নেটিজেনদের একাংশের তোপের মুখে পপি। শিল্পীদের অনেকে তার সমালোচনায় মুখর। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও মনে করছেন শিল্প কোনো পাপ নয়। তবে কাউকে ইঙ্গিত করেননি তিনি। কারও নাম উল্লেখ না করে আজ সোমবার এ প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রভা। 

শুরুতে লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

প্রভার মতে অশিক্ষা ও অজ্ঞতা নিয়ে কেউ সংস্কৃতি চর্চায় আসা উচিত না। তার কথায়, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি। আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি,নি জের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

কারণ ব্যাখ্যা করে কারণ প্রভা লিখেছেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’ 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর