সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রসূন আজাদের জন্য আফসোস হয় প্রভার, কারণ জানালেন অভিনেত্রী  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

প্রসূন আজাদের জন্য আফসোস হয় প্রভার, কারণ জানালেন অভিনেত্রী  

দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত ছোট পর্দার পরিচিয় মুখ ও মডেল প্রসূন আজাদ। বর্তমানে পরিবার ও ব্যবসায় সময় দেওয়ার জন্য অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। পর্দায় দেখা না গেলেও তাঁর সাবলীল অভিনয় ও ব্যক্তিত্ব আজও ভক্ত-সহকর্মীদের হৃদয়ে রয়ে গেছে। সম্প্রতি এক পোস্টে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানিয়েছেন, কোনো নারী সহকর্মীর অসম্মান হলে প্রসূন সবার আগে প্রতিবাদ করতেন। তবে সম্ভাবনাময় অভিনেত্রী হওয়া সত্ত্বেও প্রসূন দীর্ঘদিন কাজ করতে পারেননি, যা নিয়ে আক্ষেপ রয়ে গেছে প্রভার। 

লেখেন, ‘প্রসূন আজাদের অভিনয় সবসময়ই খুব ভালো লাগত। মেয়েটার মধ্যে অসম্ভব সম্ভাবনা ছিল। খুব সুন্দর সুন্দর কাজ করত। আর নির্মাতারাও ওঁকে ভালো ভালো চরিত্রে কাস্ট করতে চাইতেন। অথচ খুব বেশি দিন কাজ করতে পারল না। হয়তো স্বভাবের দিক থেকে কিছুটা বাচ্চামি ছিল। হয়তো ছোটখাটো কিছু ভুলও করত। আমার মনে হয়, ওঁকে একটু আদর করে বুঝিয়ে, পাশে থেকে ভুলগুলো শুধরে দেওয়া যেত। কারণ ওঁর মধ্যে যে অভিনয় প্রতিভা ছিল, সেটা আলাদা করে চোখে পড়ার মতো।’

নারী সহকর্মীদের অসম্মান হলে প্রসূন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন বলে জানিয়েছেন প্রভা। অভিনেত্রীর ভাষ্য, ‘প্রসূনের একটা বিষয় আমার বিশেষ ভালো লাগত। ওঁর কোনো নারী সহকর্মীকে নিয়ে কেউ অসম্মানজনক কথা বললে, প্রসূন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত। ‘এতে আমার কী’….এমনভাবে পাশ কাটিয়ে যেত না। অন্য একজন নারীর সম্মান নিয়ে কথা বলার সময় নিজের জায়গা থেকে দাঁড়াতে পারত। এই জিনিসটা অনেক নারীর মধ্যে নেই। অন্য একজন নারীকে সম্মান করা, তার হয়ে কথা বলা, অন্যায় দেখলে প্রতিবাদ করা— এই নারীসত্তাটা প্রসূনের মধ্যে খুব ছিল।’

প্রসূনের জন্য আক্ষেপ প্রকাশ করে প্রভা লিখেছেন, ‘প্রসূন আসলেই খুব সুন্দর অভিনয় করত। মেয়েটার মধ্যে অনেক কিছু করার সম্ভাবনা ছিল। খুব আফসোস হয় এত সম্ভাবনাময় একটা মেয়ে আরও অনেক দূর যেতে পারত।’

২০১২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন। প্রসূন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘শহরের নতুন বালিকা’,‘একটি মৃত্যুর স্বপ্ন’,‘টকেটিভ’। নাটকের পাশাপাশি তিনি একগুচ্ছ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে ‘সর্বনাশা ইয়াবা’ (২০১৪)  ‘অচেনা হৃদয়’ (২০১৫)   ‘মুখোশ মানুষ’ (২০১৬) ‘মুসাফির’ (২০১৬) ইত্যাদি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর