বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অল্পতেই অহংকারী তুষি, বলছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

অল্পতেই অহংকারী তুষি, বলছেন নেটিজেনরা

এই তো ক’দিন আগেও নাজিফা তুষিকে কেউ চিনতেন না। টুকটাক অভিনয় করলেও সেভাবে নিজেকে পাদপ্রদীপের আলোয় আনতে পারেননি। তবে গত ২৯ জুলাই মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে কিছুটা আলোচনায় আসেন। এ ছাড়া একই সময়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়।

আরও পড়ুন: ‘হাওয়া’র দাপটে নেমে গেল হলিউডের ‘থর’

যদিও এরইমধ্যে নিজেকে প্রথম সারির তারকা ভাবতে শুরু করেছেন তুষি। দাম্ভিকতা চলে এসেছে তার মধ্যে; যার প্রমাণ পাওয়া গেল ভাইরাল হওয়া এক ভিডিওতে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রাজধানীর শ্যামলী সিনেমা হলে পাশাপাশি ‘হাওয়া’, ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার ছিল। গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় তুষি ‘হাওয়া’র পোস্টার রেখে বাকি সিনেমা দুটির পোস্টার সরাতে বলেন। তিনি চেয়েছিলেন শুধুমাত্র তার ছবির পোস্টার ক্যামেরায় দেখাতে।

Tushi

জনৈক এক ব্যক্তির ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক গ্রুপে ছড়িয়ে পড়ে। এতে তুষির মৌখিক অবয়বে অহংকারের ছাপ দেখতে পেয়েছেন নেটিজেনরা। ফলে সমালোচনার মুখে পড়েন তিনি। মন্তব্যের ঘর ভরে যাচ্ছে নেতিবাচক বাক্যে। বেশিরভাগ মানুষ বলছেন, অল্পতেই অহংকার চলে এসেছে তুষির মধ্যে। এভাবে বেশিদূর যেতে পারবেন না তিনি।

আরও পড়ুন: গা শিউরে ওঠার মতো ছিল সেই ক’দিনের অভিজ্ঞতা

বিপরীতে কেউ কেউ তুষির পক্ষ নিয়ে কথা বলেছেন। এসব বিষয়ে ভবিষ্যতে তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের সংখ্যা খুব বেশি নয়।

আরও পড়ুন: নকলের অভিযোগ হাস্যকর: সুমন

বিষয়টি নিয়ে অভিমত জানতে কয়েকবার ফোন করা হয় তুষিকে। কিন্তু তিনি ফোন ধরেননি। তাই তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Tushi

এবারই প্রথম নয়। এর আগেও বিতর্কে জড়িয়েছেন তুষি। ফেব্রুয়ারিতে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় গিয়েছিলেন মাস্ক ছাড়া। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। তবে সংবাদকর্মীদের ক্যামেরার সামনে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনও বিতর্কের মুখে পড়েন শোবিজের এই মাঝারি মানের জনপ্রিয় অভিনেত্রী।

আরএসও  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর