রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

‘হাওয়া’র দাপটে নেমে গেল হলিউডের ‘থর’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

‘হাওয়া’র দাপটে নেমে গেল হলিউডের ‘থর’

শুক্রবার (২৯ জুলাই) সকাল থেকেই দেশজুড়ে বইছে ‘হাওয়া’। প্রথম প্রহরেই তা রূপ নেয় ঝড়ে। এবার এই ঝড়ো ‘হাওয়া’য় উড়ে গেল হলিউডের ‘থর’ সিনেমা। ঘটনাটি ঘটেছে লায়ন সিনেমাসে।

বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস। মুক্তির দিন থেকেই ‘হাওয়া’র চারটি শো চলছিল এখানে। অন্যদিকে হলিউডের ‘থর’ সিনেমাটির শো চলছিল দিনে তিনটি করে। কিন্তু প্রবল দাপটে সেই তিনটি শো এখন নিজের দখলে নিয়েছে ‘হাওয়া’। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিনেপ্লেক্সটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা আব্দুল খালেক।


বিজ্ঞাপন


দর্শক চাহিদার কারণেই এমনটা করা হয়েছে উল্লেখ করে আব্দুল খালেক বলেন, “আমরা ‘হাওয়া’র দর্শক সমাগম বেশি হওয়ার কারণে থ্রিডি হলে ৩ টা শো বাড়িয়ে দিয়েছি। তাই আপাতত ‘থর’ -এর শো বন্ধ করে দিয়েছি।”

নির্মাতা মেজবাউর রহমান সুমন সমুদ্রের মাঝি-মাল্লাদের গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘হাওয়া’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সুমন, জাহিন ফারুক আমিন ও সুকর্ণ সাহেদ ধীমান।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর