বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ

আমরা আর্জেন্টিনা, জয় আমাদের অভ্যাস: তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

আমরা আর্জেন্টিনা, জয় আমাদের অভ্যাস: তৌসিফ মাহবুব

ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে  আর্জেন্টিনা। এ জয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো উল্লাসে মেতেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার অবিস্মরণীয় জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত অভিনেতা তৌসিফ মাহবুব। দলের জয়কে নিয়মিত ঘটনা উল্লেখ করে তিনি ফেসবুকে লেখেন, ‘আমরা আর্জেন্টিনা, জয় আমাদের অভ্যাস।’ বিশ্বসেরা ফুটবলার মেসির লেখায় মুগ্ধ অভিনেতা জায়েদ খান। মেসিকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। শুভকামনা মেসির জন্য, চাইলেই তোমাকে আটকানো যায় না।’

কণ্ঠশিল্পী মাশা ইসলাম লেখেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার মেসি। বিশ্বকাপের ফাইনাল থেকে ফুটবলকে বিদায় জানাবে! এটাই তো হওয়া উচিত ছিল! আনন্দের অশ্রু! কৃতজ্ঞতার অশ্রু!’

ব্রাজিল সমর্থকদের খোঁচা দিয়ে অভিনেতা আরশ খান লেখেন, ‘একটি দল আর কয়টি দল করলে আর্জেন্টিনা হারবে?’ অন্যদিকে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি লেখেন, ‘ইংল্যান্ড তো ভালোই খেলছে। দোষ মোটেই ইংল্যান্ডের না, মূলত ব্রাজিল হারার পর, ব্রাজিল সাপোর্টাররা যে দলটাকে সাপোর্ট করছে, ওই দলটাই হারছে। যাহোক, খেলা খেলার জায়গায় থাকুক। একটা পয়েন্টের কথা বলি— ব্রাজিলের সাথে সব কথায় পারলেও একটা কথায় পারবেন না, আর তা হলো ব্রাজিলের ৫টা কাপ আছে। শরীরে ব্রাজিল অন্তরে আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই চিত্রনায়িকা তমা মির্জা লেখেন, ‘কোনো কথা হবে না।’ এদিকে আর্জেন্টিনার প্রতি  ভালোবাসা প্রকাশ করে পূজা চেরি লেখেন, ‘সবসময় তোমার প্রতি ভালোবাসা’। মডেল ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা লেখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তাদের অবিশ্বাস্য বিজয়ের জন্য অভিনন্দন!’

এছাড়া তানিয়া বৃষ্টি, তানজিম সাইয়ারা তটিনী, পারশা ইভানা এবং কেয়া পায়েলরা স্প্যানিশ ফুটবল স্লোগান ‘Vamos’ (এগিয়ে যাও) লিখে পছন্দের দলের প্রতি নিজেদের সমর্থন উগরে দিয়েছেন।

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর