শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে গান করা কে এই বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে গান করা কে এই বাংলাদেশী বংশোদ্ভূত সঞ্জয় দেব?

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো— এই তিন দেশের যৌথ আয়োজনে ১১ জুন থেকে শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ৪৮তম আসর। এবারের ফুটবল মহোৎসবে মাঠের লড়াইয়ে জায়গা করে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব।

শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টোর মাঠে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গানে সুরের ঝড় তুলেছিলেন সঞ্জয়, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম।


বিজ্ঞাপন


কে এই সঞ্জয় দেব?

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তাঁর বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার সান জোসে। সেখানকার এভারগ্রিন ভ্যালি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ডি আনজা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন। সঞ্জয়ের বাবার নাম সন্তোষ দেব ও মা মিতা দেব।

IMG_1061


বিজ্ঞাপন


সঞ্জয়ের পারিবারিক সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের হোসেন বখত চত্বরের বাসিন্দা, প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডা. ধীরেন্দ্র দেব চৌধুরীর দৌহিত্র (মেয়ের ঘরের নাতি) হলেন এই সঞ্জয়। ডা. ধীরেন্দ্র দেবের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে চতুর্থ সন্তান মিতা দেব হলেন সঞ্জয়ের মা। মিতা দেব নিজেও অত্যন্ত সুকণ্ঠী এবং এলাকায় বেশ ভালো গান গাইতেন। কেবল মা-ই নন, সঞ্জয়ের দিদাও (মিতা দেবের মা) নিয়মিত সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন।

অন্যদিকে, সঞ্জয়ের মাসি (মিতা দেবের বড় বোন) মুক্তা দেবও নব্বইয়ের দশকে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্রী মিলনায়তন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক এই সাংস্কৃতিক আবহে বড় হওয়া সঞ্জয় দেবের পুরো পরিবার প্রায় ১৫ বছর আগে সুনামগঞ্জ ছেড়ে স্থায়ীভাবে আমেরিকায় চলে যান। বর্তমানে তাঁরা সেখানেই বসবাস করছেন।

image

পারিবারিক সুরের ধারা বুকে নিয়ে সুদূর আমেরিকায় নিজের সংগীত ক্যারিয়ার গড়েন সঞ্জয়। পরবর্তীতে তাঁর সঙ্গী এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সাথে জুটি বেঁধে প্রফেশনাল মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এই ইলেকট্রনিক মিউজিক প্রডিউসারের বেশ কিছু মিউজিক ট্র্যাক আন্তর্জাতিক সংগীত বাজারে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

উল্লেখ্য, সঞ্জয় বিদেশী নামী শিল্পীদের সঙ্গে কাজ করার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের সঙ্গেও কাজ করেছেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর