রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম আর নেই

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, লেখক, পরিচালক ও প্রখ্যাত মিমিক্রি শিল্পী সেলিম কুমার মারা গেছেন। শনিবার (৬ জুন) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেলিম কুমার জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে  হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি এবং করোনারি আর্টারি ডিজিসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। এর আগে তাঁর লিভার প্রতিস্থাপন করা হয়েছিল।


বিজ্ঞাপন


হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট, অ্যান্টিবায়োটিক, ডায়ালাইসিসসহ সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

image

ক্যারিয়ারের শুরুর দিকে কৌতুক অভিনয়ের মাধ্যমে পর্দায় আসেন সেলিম কুমার। চমৎকার কমিক টাইমিং এবং অভিনয়শৈলীর কারণে দ্রুতই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। সময়ের সাথে সাথে তিনি মালয়ালম সিনেমার অন্যতম বহুমুখী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।


বিজ্ঞাপন


‘আচানুরাঙ্গাতহা ভিদু’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় সেরা অভিনেতার স্বীকৃতি পান। পরবর্তীতে ২০১০ সালে ‘আদামিনতে মাকান আবু’ চলচ্চিত্রের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।  এরমধ্যে ‘পুলিভাল কল্যাণম’, ‘মায়াবি’ এবং ‘কল্যাণরামন’ উল্লেখযোগ্য। 

সেলিম কুমারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কেরল রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান। সামাজিক মাধ্যম এক বার্তায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেলিম এমন এক প্রতিভাবান ব্যক্তিত্ব ছিলেন যিনি খুব সহজেই দর্শকের মনে  হাসির উদ্রেক এবং আবেগের সঞ্চার করতে পারতেন। তাঁর চলে যাওয়াতে মালয়ালম সিনেমা যেমন একজন কিংবদন্তিকে হারাল, তেমনি আমি হারালাম আমার এক ভাইকে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর