বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাসপাতালে নেওয়ার পথে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

হাসপাতালে নেওয়ার পথে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

কন্নড় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। বুধবার (১৩ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা বোধ করেন দিলীপ। তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দিলীপের মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। জনপ্রিয় অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি এক পোস্টে লিখেছেন, ‘তিনি একজন ভালো অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং সর্বোপরি একজন ভালো মানুষ। যদিও আমাদের দেখা হওয়ার সুযোগ খুব কম হয়েছে, তবুও আপনার ভালোবাসা আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আপনার আত্মার শান্তি কামনা করছি। শান্তিতে থাকুন।’

image

সিনেমাপ্রেমীদের কাছে দিলীপ জনপ্রিয় হয়ে ওঠেন পুনীত রাজকুমার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘মিলানা’-তে অভিনয়ের জন্য। এ ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এছাড়াও দীর্ঘ অভিনয় জীবনে ‘ইউ-টার্ন’, ‘বয়ফ্রেন্ড’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ‘ডিআর ক্রিয়েশনস’-এর ব্যানারে তিনি বেশ কিছু সফল টেলিভিশন সিরিয়াল নির্মাণ করেছেন। মৃত্যুকালে অভিনেতা স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর