শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

সঞ্জয় দত্তের পর এবার ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

সঞ্জয় দত্তের পর এবার ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সরকে চুনার তেরি সরকে’ গানটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে ভারতের জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। অভিনেতা সঞ্জয় দত্তের পর বৃহস্পতিবার (৭ মে) দিল্লিতে কমিশনের দপ্তরে হাজির হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

শুনানির সময় নোরা জানান, কারো অনুভূতিতে আঘাত দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে কমিশনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

image

শুনানিতে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে নোরা ফাতেহি বলেন, ‘আমি কেবল গানটির কন্নড় সংস্করণের জন্য শুটিং করেছিলাম। হিন্দি সংস্করণে গানটি ডাবিং করার আগে আমার কোনো অনুমতি নেওয়া হয়নি।’ হিন্দি সংস্করণের লিরিক্স অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই অনভিপ্রেত পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘আমাকে অনেকটা বাধ্য হয়েই এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।’

নিজের সামাজিক দায়বদ্ধতার কথা স্বীকার করে এ তারকা বলেন, ‘আমি কমিশনের সামনে হাজির হয়েছি এবং ক্ষমা চেয়েছি। কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে শিল্পী হিসেবে অবশ্যই আমাকে দায়িত্বশীল হতে হবে। আমরা সবকিছু লিখিতভাবে জানিয়েছি।’

Gemini_Generated_Image_m9843cm9843cm984

অভিনেত্রী আরও বলেন, ‘মহিলা কমিশন খুবই সদয় ও সহযোগিতামূলক আচরণ করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বেশ কিছু অনাথ মেয়ের পড়াশোনার খরচ বহন করব।’

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে সঞ্জয় দত্ত একই অভিযোগে হাজির হয়ে ৫০ জন আদিবাসী মেয়ের শিক্ষার দায়িত্ব নিয়েছিলেন।

বিতর্কিত ওই গানটি গত ১৫ মার্চ ইউটিউবে ছাড়া হয়েছিল। কিন্তু তীব্র সমালোচনা এবং জাতীয় মহিলা কমিশনের আপত্তির কারণে গানটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সিনেমাটি আগামী ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর