বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

র‍্যাপার বাদশা ও নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশের তাশফীর গান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

র‍্যাপার বাদশা ও নোরা ফাতেহীর সঙ্গে বাংলাদেশের তাশফীর গান 

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ এবং বলিউড লাস্যময়ী নোরা ফাতেহির সঙ্গে গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের গায়িকা তাশফী ফাতিমা। ‘সাজনা রে’ শিরোনামের গানটি এরইমধ্যে দারুণ সাড়া ফেলেছে। 

‘সাজনা রে’র সংগীত করেছেন বাংলাদেশি সংগীত পরিচালক সঞ্জয়। কথাও তার লেখা। এর আগেও বলিউডের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে এবার শুরুতে তাশফীর কাছে এক প্রকার গোপন রেখেছিলেন ‘সাজনা রে’ শিল্পীদের নাম। ওই জায়গা থেকে বিষয়টি অপ্রত্যাশিত ছিল গায়িকার জন্য।


বিজ্ঞাপন


474070724_1848016532673679_9204396585543491845_n

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। সে প্রায়ই বাংলাদেশে আসে-যায়। একদিন ফোন করে বলল, ‘স্টুডিওতে আসতে পারবা? একটা গান আছে।’ আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তী সময়ে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।’

গান প্রকাশের সময় পুরো বিষয়টি জেনে রীতিমতো উচ্ছ্বসিত হন গায়িকা। তার কথায়, ‘বলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে, তা–ও আবার টি-সিরিজের ব্যানারে আমার প্রথম কাজ—এটা সত্যিই স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি আনন্দের ব্যাপার।’

sanjay


বিজ্ঞাপন


‘সাজনা রে’ প্রকাশ পেয়েছে ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে। ৩ এপ্রিল মুক্তির পর থেকে এ পর্যন্ত পাঁচ দিনে ইউটিবে গানটির দর্শকসংখ্যা ১০ মিলিয়নের কাছাকাছি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর