দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে গোপনে বাল্যকালের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়ল। সম্প্রতি গায়কের বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অবশেষে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চুপিসারে বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি।
বিজ্ঞাপন
বিয়ের কথা স্বীকার করে জুবিন বলেন, ‘আমি গত বছর বিয়ে করেছি।’ কেন আড়ালে রেখেছিলেন, এমন প্রশ্নের জাবাবে জুবিন বলেন, ‘আমি বিয়ের মতো বিষয়গুলো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই।’

উত্তরাখণ্ডে নিজের জন্মস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঘরোয়া আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরাখণ্ডে বিয়ে করেছি। খুবই সাধারণ ও সীমিত পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমার জীবনসঙ্গীও সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে থাকে। সে আমার শৈশবের বন্ধু। এখনকার দিনে বিয়ে খুব বড় আকারে হয়, তাই আমরা ঠিক করেছিলাম সহজভাবেই করব।’
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে স্ত্রীর সরলতার প্রশংসা করে জুবিন বলেন, ‘সে খুব সাধারণ পরিবার থেকে এসেছে, দেরাদুনের একজন সাধারণ মেয়ে, যে আমার শৈশবের বন্ধু। পারিবারিক পরিচয় থেকেই আমাদের বিয়ে হয়েছে।’

উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম জুবিনের। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন তিনি। রিয়েলিটি শো-তে বিজয়ী হতে না পারলেও জাদুকরী কণ্ঠের মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে তিনি প্লেব্যাক করেন।
গোপনে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ল
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জুবিনকে। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির গানগুলো দিয়ে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান। তার ঝুলিতে রয়েছে ২০০টিরও বেশি গান। এর মধ্যে ‘তুম হি আনা’, ‘লুট গেয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শেহর’ এবং ‘শেরশাহ’ সিনেমার জনপ্রিয় গান ‘রাতান লম্বিয়াঁ’ শ্রোতাদের মুগ্ধ করেছে।
ইএইচ/




