বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

গোপনে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

বিয়ে করলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ল

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। অনেকটা গোপনেই শৈশবের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই গায়ক। উত্তরাখণ্ডে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

হাসপাতালে সংগীতশিল্পী জুবিন নটিয়াল 


বিজ্ঞাপন


একটি সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। জুবিন নিজে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও নবদম্পতির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে জুবিনকে বিয়ের পোশাকে দেখা গেছে। যদিও কনের পরিচয় গোপন রাখা হয়েছে। 

image

উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম জুবিনের। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন তিনি। রিয়েলিটি শো-তে বিজয়ী হতে না পারলেও জাদুকরী কণ্ঠের মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে তিনি প্লেব্যাক করেন। 

রিয়্যালিটি শো হেরে বিজয়ীদের চেয়ে জনপ্রিয় যেসব শিল্পী 


বিজ্ঞাপন


এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জুবিনকে। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির গানগুলো দিয়ে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান। তার ঝুলিতে রয়েছে ২০০টিরও বেশি গান। এর মধ্যে ‘তুম হি আনা’, ‘লুট গেয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শেহর’ এবং ‘শেরশাহ’ সিনেমার জনপ্রিয় গান ‘রাতান লম্বিয়াঁ’ শ্রোতাদের মুগ্ধ করেছে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর