দেশের প্রেক্ষাগৃহগুলোতে সাফল্যের জয়রথ ছুটিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এখন আন্তর্জাতিক অঙ্গনেও দাপট দেখাচ্ছে। মুক্তির আঠারো দিনে প্রেক্ষাগৃহে থাকা পাঁচ সিনেমার মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে তানিম নূর পরিচালিত এই সিনেমাটি।
বিজ্ঞাপন
বিদেশের মাটিতে ২য় সর্বোচ্চ আয়ের রেকর্ড 'বনলতা এক্সপ্রেস'-এর
প্রযোজনা সূত্রে জানা যায়, মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে। আন্তর্জাতিক বাজারে মুক্তির প্রথম তিন দিনে এটি আয় করেছে ১ লাখ ৫৪ হাজার ডলার। প্রথম সপ্তাহে আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ডলার। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে উত্তর আমেরিকার পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে সিনেমাটির গ্রস সংগ্রহ ৬৩ হাজার ২১৮ ডলার।
বিজ্ঞাপন
কেন 'বনলতা এক্সপ্রেস'-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত
'বনলতা এক্সপ্রেস' দিয়ে বড় পর্দায় অভিষেক মাশার
সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে উত্তর আমেরিকায় সর্বোচ্চ উপার্জনকারী বাংলা সিনেমা হতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি উত্তর আমেরিকা থেকে আয় করেছিল ২ লাখ ৭১ হাজার ডলার। বর্তমানে ‘বনলতা এক্সপ্রেস’-এর আয় ২ লাখ ৪৬ হাজার ডলার; অর্থাৎ ‘হাওয়া’র রেকর্ড ছুঁতে সিনেমাটি মাত্র ২৫ হাজার ডলার পিছিয়ে আছে।

ইউসিবি নিবেদিত এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, আজমেরি হক বাঁধন, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।
ইএইচ/




