সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। এই ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। 

সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিয়ে খোলাসা করেছেন তিনি। অভিনেত্রী জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের কথা জানিয়েছিলেন।


বিজ্ঞাপন


ঈদের ছবির দ্বিতীয় সপ্তাহ, এগিয়ে 'বনলতা এক্সপ্রেস

বিপাশা হায়াত বলেন, “যতটুকু শুনেছি, ‘বনলতা এক্সপ্রেস’ খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে আমি শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করি নি।’

badhan

তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে সাফল্য দেখানোর পর এবার আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে এটি উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে।


বিজ্ঞাপন


তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজের (ডা. আশহাব), জাকিয়া বারী মম (আফিয়া), শ্যামল মাওলার (আজিজ) এবং ইন্তেখাব দিনারের (বড় চাচা)। এছাড়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। 

 

'বনলতা এক্সপ্রেস'-এর যাত্রা শুরু, ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে?

image

সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। চঞ্চল মন্ত্রী চরিত্রে তার স্ত্রী আজমেরি। অন্যদিকে মোশাররফ একজন ভবঘুরে মদ্যপ মানুষ।  

'বনলতা এক্সপ্রেস' দিয়ে বড় পর্দায় অভিষেক মাশার

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর