রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

যে কারণে ‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

শেয়ার করুন:

কলিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

গেল কোরবানি ঈদে অভিনেত্রী সাবিলা নূরের ‘বরবাদ’ সিনেমা বরবাদ করেছে সিনেমাপ্রেমীদের। এ সিনেমায় সাফল্যের পর বেশকিছু নতুন ছবির প্রস্তাব পান তিনি। সে সময় গুঞ্জন ওঠে ‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ছবিতে দেখা যাবে সাবিলাকে। কিন্তু শেষ পর্যন্ত রোজার ঈদের ‘বনলতা এক্সপ্রেস’-এ উঠে বসেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা কথায় কথায় প্রকাশ করেছেন, কেন ছাড়লেন ‘রাক্ষস’ সিনেমা। অভিনেত্রীর কথায়, “তানিম নূর ভাইয়া ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য আমার সঙ্গে জুলাইতে যোগাযোগ করেছিলেন। সিনেমার ব্যাপারে ওনার সঙ্গে আমার আগে কথা হয়েছিল।” ‘আগে আসলে আগে পাবেন’ এই নীতিতেই কি ‘বনলতা এক্সপ্রেস’-এ যুক্ত হওয়া— এমন প্রশ্নের জবাবে সাবিলা বলেন, ‘সিনেমাতে কাজের ক্ষেত্রে পরিকল্পনার ব্যাপার থাকে এবং ঈদের আগে সময়টা কম ছিল। সবাই চাচ্ছেন জানুয়ারির মধ্যে সবকিছু গুছিয়ে ফেলতে। যাতে পোস্ট প্রোডাকশনে সময় দিতে পারে। সবকিছু মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা করা।”

badhan

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় সাবিলার সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। তারকাবহুল এ সিনেমায় দেখা যাবে শরিফুল রাজ (ডা. আশহাব), জাকিয়া বারী মম (আফিয়া), শ্যামল মাওলা (আজিজ) এবং ইন্তেখাব দিনারকে (বড় চাচা)। এ ছাড়া থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন; তাঁকে দেখা যাবে সুরমা চরিত্রে।

সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে পর্দায় আসবেন মোশাররফ করিম। চঞ্চল মন্ত্রী চরিত্রে, তাঁর স্ত্রী আজমেরি। অন্যদিকে মোশাররফ একজন ভবঘুরে মদ্যপ মানুষ।

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর