দীর্ঘদিন পর আবারও আলোচনায় জনপ্রিয় দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর সংসার এবং বিচ্ছেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি দাবি করেন, ডলির পরকীয়ার জেরে তাঁদের বিচ্ছেদ হয়। তিনি অভিযোগ করেন, গায়িকা ‘বিপ্লব’ নামের এক গাড়ির চালকের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন ফলে তাদের সংসার ভেঙে যায়।
রবি চৌধুরীর অভিযোগের পর বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ডলি। বৃহস্পতিবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, তাকে নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না।’
বিজ্ঞাপন
আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।’
রবির সাক্ষাৎকারে প্রচারের পর অনেকে মনে প্রশ্ন বিচ্ছেদের দায় কার? এ প্রসঙ্গে ডলি স্পষ্ট ভাষায় লেখেন, ‘ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে, ডিভোর্স আমি দিয়েছিলাম।’ কেন দিয়েছিলেন, তা এই মুহূর্তে বলতে চাননি। কারণ হিসেনে তিনি উল্লেখ করেন, বিচ্ছেদের পরপরই তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়েছিলেন। তাই এতদিন পর নতুন করে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
সবশেষে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সবার প্রতি আহ্বান জানান এই শিল্পী।
ইএইচ/

