বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

ডলি সায়ন্তনী প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩০ এএম

শেয়ার করুন:

ডলি সায়ন্তনী প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে নিজের ভোট নিজেকে দিতে পারছেন না এ গায়িকা।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি। কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছি না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে কারণে ভোট দিতে পারবেন না শাকিব খান

আরও পড়ুন: ভোট দিতে দেশে ফিরেছেন মিম 

তিনি আরও বলেন, ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকব। সুষ্ঠু ভোট হলে জয়ের পক্ষে নব্বই ভাগ আশাবাদী আমি।

পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে নির্বাচন করছেন এ গায়িকা। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। বিভিন্ন সময় ভোটের মাঠে আলোচনায় ছিলেন এ শিল্পী। কিন্তু হঠাৎ করেই ভোটের আগের দিন জানা যায়, ভোট দিতে পারবেন না এই কণ্ঠশিল্পী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর