বিনোদন ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ০১:০০ পিএম
প্রাক্তন স্ত্রী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে বিচ্ছেদ এবং পরকীয়া নিয়ে মন্তব্য করে বিপাকে সংগীতশিল্পী রবি চৌধুরী। সিদ্ধান্ত নিয়েছেন আর সাক্ষাৎকার দেবেন না এ গায়ক
নিজের ফেসবুকে রবি চৌধুরী লিখেছেন, ‘কিছুদিনের জন্য ইন্টারভিউ থেকে বিরত থাকতে চাই, কারণ বলি একটা লিখে আরেকটা, ভালো থাকবেন সবাই।’
এক পডকাস্টে ডলির সঙ্গে সংসার ভাঙনের পেছনে ‘বিপ্লব’ নামের এক ড্রাইভারের নাম জড়িত। সেই ড্রাইভারের সঙ্গে পরকীয়া করতেন ডলি, যা পরে প্রমাণ হয়েছে বলে দাবি রবির।
রবি চৌধুরীর ভাষ্য, ‘কোরিয়া থাকাকালীন বিপ্লব নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। সেই লোক সেখানে আমাদের গাড়ি চালাতেন। তার সঙ্গে পরবর্তীতে সম্পর্কে জড়িয়ে পড়েন ডলি।’
রবি জানান, ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। সেই নম্বরটি নিয়ে সন্দেহের দানা বাঁধে গায়কের মনে। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ‘দুলাভাই’ হিসেবে ফোনে যার নাম সেভ করা ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। পরবর্তীতে ডলির বড় ভাই বাদশা বুলবুলের মাধ্যমে নম্বরটি যাচাই বাছাই করে জানা যায় ‘বিপ্লব’ নামের তাঁদের কোনো দুলাভাই নেই। বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন রবি।
রবি আরও উল্লেখ করেন, সেসময় ধরা পড়ে গিয়ে ডলি মিডিয়ার কাছে বিপ্লবকে তার ‘ভাগিনা’ হিসেবে পরিচয় দিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু
গায়কের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পর ডলি বিপ্লবের বাড়ি যান। সেই ঘটনায় গণমাধ্যমে উঠে আসে। যা প্রমাণ করে রবির সন্দেহ সঠিক ছিল। আর ডলি ওই গাড়ি চালকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন।
রবি বলেন, ‘শেষে তো প্রমাণিত হলো যে আসলেই আমার সন্দেহ ঠিক ছিলো। যখন ডলি ওই বিপ্লবের গ্রামে গেল তখন অনেক সংবাদ প্রকাশ হলো। সেসময় সবাই বুঝতে পারলেন যে রবি ঠিক ছিল।’
প্রাক্তনকে নিয়ে রবির মন্তব্য মুহূর্তেই হয় ভাইরাল। বিষয়টি নিয়ে ডলি মুখ না খুললেও রবিকে নিয়ে মুখ খোলেন নেটিজেনরা। পুরনো কাসুন্দি ঘাটায় তাকে ধুয়ে দেন অনেকে। ধারণা করা হচ্ছে সে কারণেই হয়তো বিরক্ত রবি চৌধুরী সাক্ষাৎকার দেওয়া থেকে থেকে বিরত থাকতে চাইছেন।