images

বিনোদন

ড্রাইভারের সঙ্গে পরকীয়া করেছেন ডলি সায়ন্তনী, বললেন রবি চৌধুরী

বিনোদন ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

নব্বই দশকের শেষদিকে গায়িকা ডলি সায়ন্তনীকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। দুইজনের ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সংসার জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র কয়েক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়। 

এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ডলির সঙ্গে সংসার ভাঙনের পেছনে ‘বিপ্লব’ নামের এক ড্রাইভারের নাম জড়িত। সেই ড্রাইভারের সঙ্গে পরকীয়া করতেন ডলি, যা পরে প্রমাণ হয়েছে বলে দাবি রবির।

অভিনয়ে রবি চৌধুরী

রবি চৌধুরীর ভাষ্য, ‘কোরিয়া থাকাকালীন বিপ্লব নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। সেই লোক সেখানে আমাদের গাড়ি চালাতেন। তার সঙ্গে পরবর্তীতে সম্পর্কে জড়িয়ে পড়েন ডলি।’

রবি জানান, ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। সেই নম্বরটি নিয়ে সন্দেহের দানা বাঁধে গায়কের মনে। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ‘দুলাভাই’ হিসেবে ফোনে যার নাম সেভ করা ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। পরবর্তীতে ডলির বড় ভাই বাদশা বুলবুলের মাধ্যমে নম্বরটি যাচাই বাছাই করে জানা যায় ‘বিপ্লব’ নামের তাঁদের কোনো দুলাভাই নেই। বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন রবি।

নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী

রবি আরও উল্লেখ করেন, সেসময় ধরা পড়ে গিয়ে ডলি মিডিয়ার কাছে বিপ্লবকে তার ‘ভাগিনা’ হিসেবে পরিচয় দিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু

গায়কের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পর ডলি বিপ্লবের বাড়ি যান। সেই ঘটনায় গণমাধ্যমে উঠে আসে। যা প্রমাণ করে রবির সন্দেহ সঠিক ছিল। আর ডলি ওই গাড়ি চালকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন।

রবি বলেন, ‘শেষে তো প্রমাণিত হলো যে আসলেই আমার সন্দেহ ঠিক ছিলো। যখন ডলি ওই বিপ্লবের গ্রামে গেল তখন অনেক সংবাদ প্রকাশ হলো। সেসময় সবাই বুঝতে পারলেন যে রবি ঠিক ছিল।’

ইএইচ/