মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

হামাসের বিরুদ্ধে প্রতিবাদে রবি ঠাকুরের কবিতা পাঠ ইহুদি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

হামাসের বিরুদ্ধে প্রতিবাদে রবি ঠাকুরের কবিতা পাঠ ইহুদি অভিনেত্রীর

ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এরইমধ্যে হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এতে প্রাণ হারিয়েছে ভারতীয় অভিনেত্রী মধুরা নায়েকের পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডে প্রতিবাদের ভাষা হিসেবে তিনি বেছে নিয়েছেন রবি ঠাকুরের কবিতা।

ইনস্টাগ্রামের এক ভিডিওতে মধুরা জানিয়েছেন, সন্তানদের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বোন ও ভগ্নীপতিকে। হামাসের হামলার প্রতিবাদে কবিগুরুর “চিত্ত যেথা ভয়শূন্য” কবিতাটি পাঠ করে শোনান তিনি।

ওই ভিডিওতে মধুরা জানান, তিনি কোনও ধরনের সন্ত্রাসকেই সমর্থন করেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের পাশে রয়েছেন। “সেলফ ডিফেন্স সন্ত্রাস নয়”, এমন কথাও বলেন মধুরা। ইসরায়েলের সরকারের কাছে অনুরোধ করেন, নাগরিকদের বাঁচাতে যেন যেকোনও পদক্ষেপ নেওয়া হয়।

তিনি বলেন, ‘আমি এক জন ভারতীয় বংশোদ্ভূত ইহুদি। সারা ভারতে আমাদের সংখ্যা ৩০০০। অক্টোবরের ৭ তারিখে আমরা আমাদের পরিবারের এক কন্যা ও পুত্রকে হারিয়েছি। আমার বোন ওদায়া ও তার স্বামীকে খুন করছে হামাসের জঙ্গিরা, তাদেরই সন্তানের সামনে। যে শোকের মধ্যে দিয়ে যাচ্ছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ইসরায়েল এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানকার শিশু ও মহিলাদের রাস্তায় পুড়িয়ে মারছে হামাসের জঙ্গিরা। রেহাই দিচ্ছে না বয়স্কদেরও। বেছে বেছে তাদেরই খুন করা হচ্ছে।’

মধুরা ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ। এখন দেখা যাচ্ছে কার্লাস টিভির জনপ্রিয় নাগিন ধারাবাহিকে। তিনি নিজে একজন ইহুদি। সেকারণেই এই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছেন। 
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর