‘অ্যানিমেল’ দিয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন রণবীর কাপুর। এখনও যে বক্স অফিসে রাজত্ব করতে পারেন সেটি বুঝিয়েছেন। এরপরই নেমেছেন রাবণের সঙ্গে যুদ্ধের প্রস্তুতিতে। অর্থাৎ ‘রামায়ণ’ সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন।
আরও পড়ুন: রণবীর সিং কেন ফিরিয়ে দিয়েছিলেন ‘অ্যানিমেল’?
এর আগে ভক্তরা রণবীরের ‘রামায়ণ’ নিয়ে যখন উচ্ছ্বসিত ছিলেন তখন শোনা গিয়েছিল ছবিটির প্রযোজক পালিয়েছেন। সিনেমাটিতে অর্থ লগ্নি করতে নারাজ তিনি। এবার রণবীরও ‘না’ বলে দিলেন ছবির পরিচালককে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে হতাশ হওয়ার কিছু নেই। ছবিটি ফিরিয়ে দেননি ছোট কাপুর। প্রকল্পটির কিছু বিষয় নিয়ে অমত প্রকাশ করেছেন। সাফ না করে দিয়েছেন পরিচালক নীতিশ তিওয়ারিকে।
আরও পড়ুন: মুক্তির দিনই ফাঁস ‘অ্যানিমেল’-এর আসল চমক
জানা গেছে, রণবীর জানিয়েছেন, তার রাম চরিত্র চেহারা নির্মাণে কোনওরকম সিজিআই কিংবা ভিএফএক্সের (CGI, VFX )-এর ব্যবহার চলবে না। অর্থাৎ কোনও রকম ডিজিটাল শরীর, লুক তিনি চান না। এই মুহূর্তে কড়া ডায়েট, জিম আর যোগ ব্যায়ামসহ নানা ধরণের প্রশিক্ষণের মাধ্যমে রাম চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন রাহার বাবা।

সম্প্রতি, প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা গেছে রণবীরকে রোপ এক্সারসাইজ, লোহার ওজনদার বল নিয়ে ওয়েট ট্রেনিং, সাইকেলিং, সাঁতারসহ নানা ধরনের শরীরচর্চা করতে। এমনকি উঁচু পাহাড়ে ট্র্যাকিং করতেও দেখা গেছে।
আরও পড়ুন: আলিয়া আমার প্রথম স্ত্রী নয়: রণবীর কাপুর
১৭ এপ্রিল থেকে শুরু হবে ‘রামায়ণে’র শুটিং। রণবীরের সীতা হবেন সাই পল্লবী। রাবণ হচ্ছেন দক্ষিণের যশ, হনুমান হচ্ছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে।




