সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

‘প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে’
আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন / ফাইল ছবি

প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে নিজস্ব মূল্যবোধ ও সংস্কৃতি অক্ষুণ্ন রাখতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে প্রযুক্তিগত উদ্ভাবন ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তবে শুধু প্রযুক্তি নির্ভর শিক্ষা নয়, আগামী প্রজন্মকে মানবিক ও নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজস্ব মূল্যবোধ অক্ষুণ্ন রেখে একটি উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ ধরনের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সম্মেলন থেকে পাওয়া অভিজ্ঞতা ও আলোচনা দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতেও সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর