জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত দিনে দুপুর দেড়টায় পরীক্ষা শুরু হবে। অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এম/এএইচ




