রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

এসএসসি: কোন বিভাগের ফরম পূরণে কত টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

শেয়ার করুন:

এসএসসি: কোন বিভাগের ফরম পূরণে কত টাকা
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। এ পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে সর্বোচ্চ ২ হাজার ৪৩৫ টাকা ফি দিতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে। অন্যদিকে, পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোন বিভাগের ফরম পূরণে কত ফি

নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ফরম পূরণে চতুর্থ বিষয়সহ মোট ২ হাজার ৪৩৫ টাকা লাগবে। এরমধ্যে বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং কেন্দ্র ফি ৫১৫ টাকা।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে দিতে হবে ২ হাজার ৩১৫ টাকা। এরমধ্যে বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর