রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাতুয়াইল বাজারে আগুনে পুড়ল জবি’র বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

মাতুয়াইল বাজারে আগুনে পুড়ল জবি’র বাস
জবি’র ‘নোঙ্গর’ নামের একটি বাস আগুনে পুড়ে গেছে

রাজধানীর মাতুয়াইল বাজারের একটি বাস গ্যারেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙ্গর’ নামের একটি বাস আগুনে পুড়ে গেছে। যার ফলে, বাসের ভেতরের প্রায় সবগুলো সিট নষ্ট হয়ে গেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) বাসটি মাতুয়াইলের ওই গ্যারেজে নেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা  জানায়, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। এতে বাসটির একাংশ ও ভেতরের আসন ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

‘গরু জবাই’ নিয়ে কী হচ্ছে জগন্নাথে?
নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন নির্দেশনা
বাংলাদেশের ৮ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নে চীনের সঙ্গে সমঝোতা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, আমরা গতকাল সার্ভিসিংয়ের জন্য বাসটি গ্যারেজে পাঠিয়েছিলাম। পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এ সময় মেরামতের কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সকালে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসের দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পরিবহন প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ করার আশা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ ও মেরামতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর