বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি, মামলা করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি, মামলা করবে এনবিআর
রাজধানীর শ্যামলীর শপিং জোন বিডিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অভিযান

রাজধানীর শ্যামলীতে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান শপিং জোন বিডির (Shopping Zone BD) বিরুদ্ধে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা মূসক (ভ্যাট) ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটির শোরুম ও অনলাইন বিক্রয়ের তথ্য যাচাই করে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য উদঘাটন করা হয়েছে। এখন যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশনায় গত ১৬ সেপ্টেম্বর শ্যামলীর ১২/১/৪, রোড-২ এলাকায় ‘Shopping Zone BD’ প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে। অভিযানকালে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।

জব্দ করা দলিলাদি ও বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য পাওয়া যায়। এসব বিক্রয়ের বিপরীতে পরিহার করা মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা বলে জানিয়েছে এনবিআর।

সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর