রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে একই স্থানে সকাল-বিকেল সড়ক দুর্ঘটনা, নারী ও পুরুষের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে একই স্থানে সকাল-বিকেল সড়ক দুর্ঘটনা, নারী ও পুরুষের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ের ম্যাপ।

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও পুরুষ নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে এবং বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল কালাম প্রকাশ (৭৮) ও রিজিয়া বেগম (৭৫)।

আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে।  আর রিজিয়া বেগম ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুরের ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম শনিবার সকালে ছোট কমদল এলাকায় মেয়ের বাড়িতে যান। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন।  শনিবার রাত ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ ছাড়া নিহত রিজিয়া বেগম বিয়ের বাড়ি থেকে বাড়িতে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  রোববার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কুমিরা হাইওয়ে পুলিশের এসআই জিয়া উদ্দিন বলেন, ‘শনিবার বিকেলে ছোটকমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রিজিয়া বেগম নামে মহিলার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া সকালে একই স্থানে আবুল কালাম নামে এক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে চমেক পুলিশ থেকে জানিয়েছে।’

প্রতিনিধি/এএম

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর