শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে ৩০০ বস্তা সারসহ ট্রাক জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ৩০০ বস্তা সারসহ ট্রাক জব্দ

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় চেকপোস্ট বসিয়ে সারসহ ট্রাকটি জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসময় নরসিংদীর ঘোড়াশাল থেকে আসা (ঢাকা মেট্রো-ট -১৫-৮৫০১) ট্রাকটি জব্দ করা হয়। পরবর্তীতে ট্রাকটিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তুা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সারগুলো সাগরপথে মিয়ানমারের পাচারের জন্য নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত: এর আগে, গত ৩১ অক্টোবর উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর