বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে যুবদল নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চট্টগ্রাম উত্তর জেলা শাখার দফতর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্মআহবায়ক মো. নওশেদ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নিজ বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ তাকে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ (গোয়েন্দা)। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবে না। সংগঠন পরিপন্থি কাজে কেউ জড়িত থাকলে কোন ছাড় নেই।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর