শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, বাসে আগুন দিল জনতা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, বাসে আগুন দিল জনতা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে রাখেন তারা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুজন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটিও আটকে রাখা হয়। এর ফলে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছেন। ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করা এবং মহাসড়কে যান চলাচল পুনরায় চালু করতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর