শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় ভুল চিকিৎসার অভিযোগ, সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় ভুল চিকিৎসার অভিযোগ, সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে ‘মেডি স্টার’ নামের একটি বেসরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা নারী ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালটির চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।

নিহত নারীর নাম সুমা আক্তার (৩৫)। তিনি ফতুল্লা থানার রেলস্টেশন এলাকার দাপা আদর্শ স্কুলসংলগ্ন সাথীর বাড়ির ভাড়াটিয়া ফারুক আহম্মেদের স্ত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে প্রসবব্যথা উঠলে সুমা আক্তারকে তার ননদ পঞ্চবটীর ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসক ও স্বজনদের সম্মতিতে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানোর চেষ্টা করা হয়। এ সময় গর্ভের সন্তানটি মারা যায়। পরে সুমা আক্তারের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হন দায়িত্বে থাকা চিকিৎসকেরা। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে ওই নারীও মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে তিনি হাসপাতালে যান। সেখানে গিয়ে ওয়ার্ড বয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাসপাতালটির চিকিৎসক, কর্মকর্তা ও দায়িত্বে থাকা অন্যরা পালিয়ে যান।

নিহিতের স্বজনদের বরাত দিয়ে এসআই মিলন ফকির আরও জানান, প্রসবকালীন জটিলতার মধ্যে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু গর্ভের সন্তানটি মারা যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। পরিস্থিতি বুঝতে পেরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, নিহতের স্বামী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য ইতিমধ্যে লিখিত আবেদন করেছেন।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর