বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে ‘ধর্ষণ’, পালিয়েও শেষ রক্ষা হলো না যুবকের

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে ‘ধর্ষণ’, পালিয়েও শেষ রক্ষা হলো না যুবকের
গ্রেফতার অভিযুক্ত যুবক রবিউল আওয়াল ওরফে রবিন। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে এসআরবি-১ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামের বাসিন্দা।

মামলার এজহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে তার স্বামীর তাকে ডিভোর্স দেন। তারপর চার বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়ি পাবই গ্রামে চলে আসেন ওই নারী। সেখানে আসার পর প্রতিবেশী রবিন তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী বাড়ির পাশের একটি এলাকায় গেলে রবিন তাকে ইশারায় ডেকে একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় এক নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে রবিন পালিয়ে যান। পরে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২৫ সেপ্টেম্বর রবিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পূর্বধলা থানায় মামলা করেন। মামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যান রবিন।

এদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে ঢাকার এসআরবি-১ এর সহযোগিতায় ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে রবিনকে গ্রেফতার করা হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর