সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
মোটরসাইকেলকে বাসের চাপা। ছবি: ঢাকা মেইল

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।

মৃতরা হলেন- আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।

তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী বেপরোয়াগতির ‘সুরভী পরিবহনের’ একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলচালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিক ও তাওহীদ ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে। পুলিশ বাসটি জব্দ করলেও চালকসহ স্টাফরা পালিয়ে গেছেন।

এ ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর