বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কারাগারে থেকেও বেতন নেওয়া সেই প্রভাষককে মাউশির কারণ দর্শানোর নোটিশ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

কারাগারে থেকেও বেতন নেওয়া সেই প্রভাষককে মাউশির কারণ দর্শানোর নোটিশ
কারাগারে থেকেও বেতন নেওয়া মীরবাগ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু

রংপুরের কাউনিয়ায় মীরবাগ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবুকে কারাগার থেকে বেতন তোলার অভিযোগে এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি), রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদের সই করা এক নোটিশে তাকে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, এই প্রভাষক প্রতারণা মামলায় প্রায় দুই মাস কারাবন্দি অবস্থায় পূর্ণ বেতন-ভাতাদি উত্তোলন ও আত্মসাৎ করেন।

মাউশির নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে গভর্নিং বডির অনুমোদন ব্যতিত, চার বছরের চুক্তিপত্র এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই দীর্ঘদিন ‘শিক্ষা ছুটি’র নামে অনুপস্থিত ছিলেন মীরবাগ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু। যা শিক্ষা বিধিমালা ও সরকারি চাকরি আইনের পরিপন্থি এ গুরুতর অসদাচরণ, জালিয়াতি এবং আর্থিক অনিয়ম। এই দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হবে না- তা নোটিশ প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর গোলাম মাজেদ বলেন, ‘মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিতি, কারাবন্দি থাকা অবস্থায় অবৈধভাবে সরকারি বেতন-ভাতা উত্তোলন এবং হাজিরা খাতায় ভুয়া স্বাক্ষরের গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

জানা গেছে, হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করা মামলায় গত ২০২৪ সালের শেষ দিকে নীলফামারী থেকে মীরবাগ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে দীর্ঘ কারাভোগের পর জামিনে বেরিয়ে আসেন তিনি। এরপর তিনি পুণরায় গত ১৫ মে দিবাগত গভীর রাতে রংপুর মহানগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার হন। প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর তিনি জামিনে বেরিয়ে আসেন।

অথচ, কারাবন্দি থাকলেও কলেজ থেকে এমপিও শিটে তার নাম তালিকাভুক্ত করা হয় এবং গত মে, জুন ও জুলাই মাসের সব বেতন দেওয়া হয়। তবে উপস্থিতি রেজিস্ট্রারে মোহাম্মদ আলী বাবুর নামের স্থলে ১০ মে থেকে শিক্ষা ছুটির কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি/এএম

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর